ষষ্ঠী  স্পেশাল আলু ফুলকপি রেসিপি

ষষ্ঠী স্পেশাল আলু ফুলকপি রেসিপি

()

নিরামিষ আলু ফুলকপির রেসিপি খুবই সহজ এবং সুস্বাদু। নিচে ধাপে ধাপে রেসিপিটি দেওয়া হলো:

উপকরণ:

আলু: ২-৩ টি (কিউব করে কাটা)

ফুলকপি: ১ টি (ছোট ছোট টুকরা করে কাটা)

তেজপাতা: ১ টি

শুকনো লঙ্কা: ১ টি

আদা কুচি:৪-৫ টি স্লাইস

কাঁচা লঙ্কা: ৪-৫ টি

টমেটো : ৩ টি

করাই শুটি: ১/২কাপ

কাজু: ১০ টি

হলুদ গুঁড়ো : ১/২ চা চামচ

ধনে গুঁড়ো : ১ চা চামচ

জিরা গুঁড়ো : ১/২ চা চামচ

কাশ্মীরি লঙ্কা গুঁড়ো : ১ চামচ

দই : ৩ চা চামচ

চিনি: ১/২  চামচ

ঘি: ১ চামচ

গরম মশলা গুঁড়া: ১/২ চা চামচ

লবণ: স্বাদমতো

তেল: ভাজার জন্য

জল: পরিমাণ মতো

ধনে পাতা: সাজানোর জন্য

প্রণালী:

  1. 1. প্রথমে আলু ও ফুলকপি ভালো করে ধুয়ে  জল ঝরিয়ে নিন।

2. কড়াইতে তেল গরম করে আলু ও ফুলকপি হালকা ভেজে নিন। ভাজা হলে এগুলো আলাদা করে তুলে রাখুন।

3. সেই কড়াইতেই তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিন।তারপর  তেলেই হলুদ, ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টা দিয়ে দিন । রঙ টা ভালো আসবে।

4. এবার আদা ,টমেটো, কাঁচা লঙ্কা, ও কাজু  একসাথে পিষে ,একটা পেষ্ট বানিয়ে নিন।

5 .পেস্টটা তেলে দিয়ে  ভালো করে  মেশাতে হবে, এরপর ধনে, জিরা গুঁড়া দিয়ে মশলা কষাতে থাকুন।এবার দই টা দিয়ে দিন।

6. মশলা কষানো হলে ভাজা আলু ও ফুলকপি দিয়ে ভালোভাবে মেশান।তারপর করাইশুটি দিয়ে দিন

7.  চিনি , লবণ দিয়ে নেড়ে দিন, তারপর পরিমাণ মতো জল দিন।

8. ঢেকে ১০-১৫ মিনিটের মতো রান্না করুন, যতক্ষণ না সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়।

9.ঘি,গরম মশলা গুঁড়া ছড়িয়ে দিন ও ধনে পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

এটা ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করা যেতে পারে।এটা খেতে খুব সুস্বাদু হয়

ফটো গুগল থেকে নেওয়া হয়েছে

How useful was this post?

Click on a star to rate it!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply