মটন রেজালা মটন এর একটা খুবই সুস্বাদু ডিশ ।এটা একটা মোগলাই ডিশ ।
মটন রেজালা রেসিপি:
উপকরণ:
১কেজি মটন
২০০গ্রাম টক দই
২চা চামচ আদা রসুন বাটা
১চা চামচ সাদা মরিচ গুঁড়ো
সামান্য সাদা তেল ও সামান্য নুন
জায়ফল:১/৪
জয়ত্রী :১টা
শুকনো লঙ্কা ৮টা
সাদা মরিচ ১৫ টা
দারচিনি ২-৩ টা টুকরো
১চা চামচ গোটা ধনে
১০টা কাজু
২চা চামচ পোস্ত
২৫০ গ্রাম সেদ্ধ পেঁয়াজ
তেজ পাতা — ১টা
গোলমরিচ – ৮-১০ টা
কেওড়া জল: সামান্য
গোলাপ জল : সামান্য
সাদা তেল :২ টেবিল চামচ
ঘি : ২টেবিল চামচ
নুন — পরিমাণ মতো
জল – পরিমাণ মতো
প্রণালী:প্রথমে মটন তাকে টক দই , আদা রসুন বাটা,সাদা মরিচ গুঁড়ো ,নুন ও তেল দিয়ে ভালো করে মেরিনেট করে রাখুন ২ ঘণ্টা মতন । হাতে সময় থাকলে আরো বেশি সময় ধরে রাখতে পারেন।
জায়ফল, জয়ত্রী, শুকনো লঙ্কা, গোটা সাদা মরিচ, দারচিনি ও গোটা ধনে, একটা পাত্রে হালকা করে ভেজে তুলে নিন, তারপর ভাজা মশলা গুলো একসাথে গুঁড়ো করে নিন।ভাজা মশলা তৈরি।
কাজু ও পোস্ত সামান্য জল দিয়ে পেষ্ট করে রাখুন।
গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দিন ।তাতে ২টেবিল চামচ সাদা তেল ও ২ টেবিল চামচ ঘি দিয়ে দিন। একটু গরম হলে তেজপাতা,গোটা গোলমরিচ,শুকনো লঙ্কা ফোড়ন দিন। একটু নেড়েচেড়ে সেদ্ধ পেঁয়াজ বাটা দিয়ে দিন।একটু রঙ ধরলে মেরিনেট করা মটন টা দিয়ে ভালো করে কষতে থাকুন।
তেল ছাড়তে থাকলে কাজু ও পোস্ত র পেস্টটা দিয়ে দিন। আবার কিছুক্ষণ নাড়ুন, তারপর ভাজা মশলা ও নুন দিয়ে দিন। ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে কুকুরের ঢাকা লাগিয়ে দিয়ে মিডিয়াম গ্যাসে ৪ – ৫ টা সিটি দিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপর প্রেসার কুকারের ঢাকা খুলে দেখুন সেদ্ধ হয়েছে কিনা, সেদ্ধ না হলে আর কটা সিটি দিয়ে দিন । মটন সেদ্ধ হয়ে গেলে গোলাপ জল ও কেওড়া জল দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম এ রাখুন।
মটন রেজালা তৈরি, পরিবেশন করার জন্য।
ফটো গুগল থেকে নেওয়া হয়েছে


