নিরামিষ আলু ফুলকপির রেসিপি খুবই সহজ এবং সুস্বাদু। নিচে ধাপে ধাপে রেসিপিটি দেওয়া হলো:
উপকরণ:
আলু: ২-৩ টি (কিউব করে কাটা)
ফুলকপি: ১ টি (ছোট ছোট টুকরা করে কাটা)
তেজপাতা: ১ টি
শুকনো লঙ্কা: ১ টি
আদা কুচি:৪-৫ টি স্লাইস
কাঁচা লঙ্কা: ৪-৫ টি
টমেটো : ৩ টি
করাই শুটি: ১/২কাপ
কাজু: ১০ টি
হলুদ গুঁড়ো : ১/২ চা চামচ
ধনে গুঁড়ো : ১ চা চামচ
জিরা গুঁড়ো : ১/২ চা চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো : ১ চামচ
দই : ৩ চা চামচ
চিনি: ১/২ চামচ
ঘি: ১ চামচ
গরম মশলা গুঁড়া: ১/২ চা চামচ
লবণ: স্বাদমতো
তেল: ভাজার জন্য
জল: পরিমাণ মতো
ধনে পাতা: সাজানোর জন্য
প্রণালী:
- 1. প্রথমে আলু ও ফুলকপি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন।
2. কড়াইতে তেল গরম করে আলু ও ফুলকপি হালকা ভেজে নিন। ভাজা হলে এগুলো আলাদা করে তুলে রাখুন।
3. সেই কড়াইতেই তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিন।তারপর তেলেই হলুদ, ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টা দিয়ে দিন । রঙ টা ভালো আসবে।
4. এবার আদা ,টমেটো, কাঁচা লঙ্কা, ও কাজু একসাথে পিষে ,একটা পেষ্ট বানিয়ে নিন।
5 .পেস্টটা তেলে দিয়ে ভালো করে মেশাতে হবে, এরপর ধনে, জিরা গুঁড়া দিয়ে মশলা কষাতে থাকুন।এবার দই টা দিয়ে দিন।
6. মশলা কষানো হলে ভাজা আলু ও ফুলকপি দিয়ে ভালোভাবে মেশান।তারপর করাইশুটি দিয়ে দিন
7. চিনি , লবণ দিয়ে নেড়ে দিন, তারপর পরিমাণ মতো জল দিন।
8. ঢেকে ১০-১৫ মিনিটের মতো রান্না করুন, যতক্ষণ না সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়।
9.ঘি,গরম মশলা গুঁড়া ছড়িয়ে দিন ও ধনে পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
এটা ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করা যেতে পারে।এটা খেতে খুব সুস্বাদু হয়
ফটো গুগল থেকে নেওয়া হয়েছে


