অষ্টমী স্পেশাল নিরামিষ গোলমরিচ পনির রেসিপি গোলমরিচ পনির রেসিপি

অষ্টমী স্পেশাল নিরামিষ গোলমরিচ পনির রেসিপি গোলমরিচ পনির রেসিপি

()

অষ্টমী স্পেশাল গোলমরিচ পনির রেসিপি:                        উপকরণ:

পনির এর জন্য _

পনির : ২৫০গ্রাম

দই:৩ টেবিল চামচ

ফ্রেশ ক্রিম:৩ টেবিল চামচ

কর্ন ফ্লাওয়ার:১ চা চামচ

কসুরী মেথি:১ চা চামচ

ধনে পাতা:২ চা চামচ

গোলমরিচ ১/৪ চা চামচ

ছোট এলাচ:২ টা

নুন: স্বাদ মত

তেল: ৩ চা চামচ

গ্রেভি র জন্য

কাজু:১/৪ কাপ ভেজানো

চার মগজ:১/৪কাপ

কাঁচা লঙ্কা:৩ টা

আদা: ১/২ ইঞ্চ

মাখন:১ টেবিল চামচ

গোলমরিচ: ১/৪ চা চামচ

ছোট এলাচ:২ টা

ফ্রেশ ক্রিম ১/৪ কাপ

নুন; স্বাদ মত

তেল : পরিমাণ মতো

চিনি: ১ চামচ

দই: ১/২ কাপ

প্রণালী:

পনির গুলোকে পিস করে কেটে নিন। একটা  বাটিতে ফ্রেস ক্রিম,দই, কর্নফ্লাওয়ার,কসুরী মেথি, ধনে পাতা,   থেঁতো  করে নিন গোলমরিচ,ছোট এলাচ (গুঁড়ো),নুন একসাথে মিশিয়ে পনির গুলো মিশ্রণ এর মধ্যে দিয়ে মেরিনেট করে নিন।৩০ মিনিট রেখে দিন।

এরপর প্যানে তেল দিন,তেল হালকা গরম হলে পনির গুলো প্যানে দিয়ে ভালভাবে শেখে একটা পাত্রে তুলে রাখুন।

কাজু,চারমগজ,আদা, লঙ্কা পরিমাণ মতো জল দিয়ে একসাথে ভালো ভাবে পিষে নিন।

এবার গ্রেভি বানানোর জন্য প্যানে তেল ও বাটার  দিন, এবার থেঁতো করা গোলমরিচ ও ছোট এলাচ দিয়ে দিন,একটু নাড়ুন তারপর পেষ্ট টা দিয়ে দিন,তেল না ছাড়া অবধি নাড়তে থাকুন, তারপর ফেটিয়ে নেয়া দই দিয়ে নাড়তে থাকুন এবার দিন ক্রিম ,নুন ও চিনি দিয়ে নেড়ে পরিমান মত জল দিয়ে দিন।একটু ফুটিয়ে নিয়ে পনির গুলো দিয়ে দিন গ্রেভি গাঢ় হয়ে গেলে গ্যাস অফ করে দিন।ধনে পাতা ও গোল মরিচ দিয়ে সাজিয়ে দিন l ইচ্ছা হলে একটু কাজু ও দিতে পারেন।

অষ্টমী স্পেশাল গোলমরিচ পনির তৈরী।যেকোনো উৎসবে আপনারা বানাতে পারেন এই সুস্বাদু গোলমরিচ পনির ।

ফটো গুগল থেকে নেওয়া হয়েছে

How useful was this post?

Click on a star to rate it!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply