মহানথাল হল একটি বিখ্যাত গুজরাটি মিষ্টি, যা দীপাবলিতে বিশেষভাবে তৈরি করা হয়। এর মূল উপাদানগুলি হল বেসন, ঘি, দুধ এবং শুকনো ফল। এটি তৈরি করা সহজ এবং স্বাদের জন্য খুবই জনপ্রিয়। নিচে মহানথাল তৈরির প্রক্রিয়াটি দেওয়া হল।
উপকরণ:
বেসন – ১ কাপ
ঘি – ১/২ কাপ
দুধ – ১/৪ কাপ
চিনি – ৩/৪ কাপ
জল- ১/২ কাপ
এলাচ গুঁড়ো – ১/৪ চা চামচ
বাদাম ও পেস্তা (সাজানোর জন্য)
কেশর- এক চুটকি (ঐচ্ছিক)
প্রণালী:
1. একটি প্যানে ঘি গরম করুন। ঘি গলে গেলে তাতে বেসন যোগ করে মৃদু আঁচে ভাজুন। বেসনটি ভালোভাবে ভাজুন যতক্ষণ না এটি সোনালি রঙ নেয় এবং ঘ্রাণ বের হয়।
2. ভাজা বেসনে দুধ যোগ করে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করুন যতক্ষণ না সেটি আরও ঘন হয়ে আসে।
3. অন্য একটি প্যানে চিনি ও জল মিশিয়ে শিরা তৈরি করুন। শিরাটি একটু ঘন হওয়া পর্যন্ত রান্না করুন। শিরায় কেশর (ঐচ্ছিক) মিশিয়ে নিন
4. বেসনের মিশ্রণে শিরাটি ধীরে ধীরে ঢেলে ভালোভাবে মিশিয়ে নিন। এবার এলাচ গুঁড়ো যোগ করুন এবং ভালোভাবে মিশিয়ে নাড়তে থাকুন।
5. মিশ্রণটি ঘন হয়ে এলে এটি একটি প্লেটে ঢেলে সমানভাবে ছড়িয়ে দিন। উপরে বাদাম ও পেস্তা কুচি ছড়িয়ে দিন।
6. ঠান্ডা হয়ে গেলে ছুরি দিয়ে পছন্দমতো আকারে কেটে নিন।
পরিবেশন:
মহানথাল ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করুন।
ফটো গুগল থেকে নেওয়া হয়েছে


