বর্ষা এলেই বাঙালির ঘরে শুরু হয়ে যায় ইলিশ উৎসব।
ঝোল, ঝাল, পাতুরি নয় বরং এই বর্ষায় ইলিশের একটা নতুন স্বাদ পেতে বানাতে পারেন আনারস ইলিশ বা আনারসি ইলিশ।
আনারস ইলিশ রেসিপি একটি স্বাদে ভরপুর ভিন্নধর্মী পদ।
রইলো রেসিপিটা বানানোর প্রণালী:
উপকরণ:
ইলিশ মাছ – ৫-৬ পিস
আনারস পিউরি – ১/২ কাপ
পেঁয়াজ বাটা – ১/২ কাপ
আদা বাটা – ১ টেবিল চামচ
রসুন বাটা – ১ টেবিল চামচ
কাঁচা লঙ্কা – ৪-৫টি (পেস্ট করে নিতে পারেন)
হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ
লঙ্কা গুঁড়ো – ১ চা চামচ
চিনি – স্বাদ অনুযায়ী
লবণ – স্বাদ অনুযায়ী
সর্ষের তেল – ১/২ কাপ
জল – পরিমাণমতো
প্রস্তুত প্রণালী:
1. ইলিশ মাছের পিসগুলোতে সামান্য হলুদ আর লবণ মেখে ১০ মিনিট রেখে দিন।
2. একটি কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে মাছগুলো হালকা ভেজে তুলে রাখুন।
3. সেই তেলে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে কষিয়ে নিন।
4. মশলা থেকে তেল ছেড়ে এলে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর চিনি যোগ করুন।
5. এবার আনারস পেস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষান।
6. প্রয়োজনমতো জল দিয়ে মিশ্রণটি ফুটতে দিন।
7. ফুটে উঠলে ভাজা ইলিশ মাছগুলো দিয়ে ৫-৭ মিনিট কম আঁচে রান্না করুন, যাতে মাছ ভালোভাবে মশলার সাথে মিশে যায়।
8. ঝোল সামান্য ঘন হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন।
আনারস ইলিশ গরম ভাতের সাথে পরিবেশন করলে অতুলনীয় স্বাদ পাওয়া যাবে।
ফটো গুগল থেকে নেওয়া হয়েছে


