মোগলাই চিকেন হ্যান্ডি একটি দারুণ স্বাদের মাশাদার খাবার। এটি সাধারণত হ্যান্ডি (মাটির পাত্র) তে রান্না করা হয়, যা মোগলাই রান্নার ঐতিহ্য ধরে রাখে। আসুন দেখে নেই কীভাবে এটি রান্না করবেন।
উপকরণ:
মুরগির মাংস – ৫০০ গ্রাম
পেঁয়াজ – ২ টো (কুচানো)
আদা-রসুন বাটা – ১ টেবিল চামচ
টমেটো – ১ টো (কুচানো)
কাজু বাদাম – ১০-১৫ টি (পেস্ট করে নিন)
টক দই – ১/২ কাপ
কাঁচা লঙ্কা – ২-৩ টি (ফালি করা)
ধনে গুঁড়ো – ১ চা চামচ
জিরে গুঁড়ো – ১/২ চা চামচ
হলুদ গুঁড়ো– ১/২ চা চামচ
লাল লঙ্কা গুঁড়ো– ১ চা চামচ
গরম মশলা গুঁড়ো – ১/২ চা চামচ
তেল – ৩ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়ো -১চামচ
এক টুকরো লেবু
কসুরি মেথি – ১ চা চামচ
নুন– স্বাদমতো
ধনে পাতা – সাজানোর জন্য
ম্যারিনেট – প্রথমে চিকেনটা গোলমরিচ, নুন ও লেবু দিয়ে ৩০ মিনিট ম্যারিনেট করে রাখুন।
প্রণালী:
1. প্রথমে, একটি হ্যান্ডি বা গভীর পাত্রে তেল গরম করুন।
2. গরম তেলে পেঁয়াজ রঙ ধরা অবধি ভাজুন।
3. আদা-রসুন বাটা যোগ করুন এবং মসলা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভাজুন।
4. এখন টমেটো দিয়ে ২-৩ মিনিট ভাজুন।
5. ধনে গুঁড়া, জিরে গুঁড়া, হলুদ গুঁড়া, লাল লঙ্কা গুঁড়ো যোগ করুন। মসলা ভালোভাবে মিশিয়ে ৫-৭ মিনিট রান্না করুন।এবার দই ও কাজু পেষ্ট দিয়ে মিশিয়ে নিন।
6. ম্যারিনেট করা মুরগির টুকরোগুলো মিশ্রণে দিয়ে দিন ।পরিমাণ মতো নুন দিন এবং প্রয়োজন মতো জল দিয়ে ঢেকে দিন। মুরগি নরম হওয়া পর্যন্ত রান্না করুন।
7. মুরগি নরম হলে, কসুরি মেথি ও গরম মশলা গুঁড়া যোগ করে আরো ২ মিনিট রান্না করুন।
8. উপর থেকে কাঁচা লঙ্কা ও ধনে পাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।
এই মোগলাই চিকেন হ্যান্ডি রুটি, নান বা পরোটার সাথে খেতে দারুণ লাগে।
ফটো গুগল থেকে নেওয়া হয়েছে

