বাটার গার্লিক চিকেন রেসিপি

বাটার গার্লিক চিকেন রেসিপি

()

বাটার গার্লিক চিকেন রেসিপি

উপকরণ:

মুরগির বুকের মাংস – ৫০০ গ্রাম (বড় টুকরো করে কাটা)

রসুন – ১০-১২ কোয়া (কুচানো)

মাখন – ৪ টেবিল চামচ

অলিভ অয়েল বা সাদা তেল – ২ টেবিল চামচ

লবণ – পরিমাণমতো

গোলমরিচ গুঁড়ো – ১ চা চামচ

চিলি ফ্লেক্স – ১/২ চা চামচ (ঐচ্ছিক)

ধনেপাতা – সাজানোর জন্য

লেবুর রস – ১ টেবিল চামচ

কর্নফ্লাওয়ার:১ টেবিল  চামচ  ও চিকেন স্টক
প্রণালী:

প্রথমে মুরগির মাংসে লবণ, গোলমরিচ গুঁড়ো এবং লেবুর রস ও কর্ন ফ্লাওয়ার দিয়ে ১৫-২০ মিনিট মেরিনেট করে রাখুন।

একটি প্যানে ২ টেবিল চামচ মাখন ও ২ টেবিল চামচ অলিভ অয়েল গরম করুন।

এবার মেরিনেট করা মুরগির টুকরোগুলো প্যানে দিয়ে ভালোভাবে ভাজুন যতক্ষণ না মাংসের রঙ সোনালি হয়ে আসে এবং ভেতর থেকে সেদ্ধ হয়। প্রায় ৮-১০ মিনিট সময় লাগবে।

এবার ভাজা চিকেনের টুকরো গুলো তুলে নিতে হবে একটা পাত্রে।
এবার প্যানে বাটার দিয়ে রসুন কুচি গুলো দিয়ে দিন ,রসুন কুচি গুলো হালকা ভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে  দিয়ে দিন চিকেন স্টক। স্টক ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিন ভাজা চিকেনের টুকরো গুলো ও নুন।

এরপর ৩-৪ মিনিট ফুটিয়ে নিন। এরপর দিন ধনে পাতা কুচি ও চিলি ফ্লেক্স যোগ করুন এবং ভালোভাবে মিশিয়ে আরও ২-৩ মিনিট রান্না করুন।

রান্না হয়ে গেলে  গরম গরম পরিবেশন করুন।

মাখন ও রসুনের সমন্বয়ে এই রেসিপিটি খুবই সুস্বাদু এবং সহজে তৈরি করা যায়।

 

How useful was this post?

Click on a star to rate it!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply